নাগরিক রিপোর্ট:
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সপ্তাহ উপলক্ষে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বরিশালে মানববন্ধন ও প্রতীকী সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় প্রশাসনের আয়োজনে ওই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত অক্সিজেন কমছে। গাছ কেটে উজাড় করা হচ্ছে বন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী। ফলে হুমকির মুখে পড়ছে পুরো বিশ্ব। পাশাপাশি বাড়ছে সাইক্লোন, বজ্রপাত, ভূমিকম্পসহ নানান প্রাকৃতিক দুর্যোগ। নদী ভাঙ্গনে অসহায় হয়ে পরেছে চরাঞ্চলের মানুষ। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে উন্নত রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ শুণ্যের কোটায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণের দাবি জানান বক্তারা।
কর্মসুচীতে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, ফ্রেন্ডস ফর ফিউচার এর বাংলাদেশ কো-অরডিনেটর ফারিয়া হোসেন অমি, সিভিল সোসাইটির মো. আনোয়ার এবং ইউনিসেফ বরিশাল প্রধান তৌফিক আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী প্রমুখ।
সদর রোডে মানববন্ধন শেষে অংশ নেওয়া ৩৫টি যুব সংগঠনের কর্মীরা র্যালী করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে ৫ মিনিট প্রতীকী সড়ক অবরোধ করে।
