করোনা রোধ: বরিশালকে মডেল হিসেবে অবহিত

Spread the love

নাগরিক রিপোর্ট:
প্রাণঘাতী করোনা মোকাবেলায় বরিশালকে মডেল হিসেবে অবহিত করে শনিবার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। সমন্বিত কোভিড ব্যবস্থাপনাঃ বরিশাল মডেল বিষয়ক এ সেমিনার নগরীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস প্রমূখ।

এছাড়াও বিভাগের ৬ জেলার জেলা প্রশাসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, পৌরসভার মেয়র, চেয়ারম্যান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সদস্যরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তরা বলেন, দেশে করোনা সংক্রমণের প্রভাব মোকাবিলায় সরকার নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করেছে। বরিশালে দ্বিতীয় দফায় সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পায়। তবে সমন্বিত কোভিড ব্যবস্থাপনার মাধ্যমে বরিশাল বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যু কমিয়ে আনতে সক্ষম হয়েছে। ফলে দেশের মধ্যে বরিশাল বিভাগ করোনা মোকাবিলায় মডেল হিসেবে পরিনত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *