করোনায় জাপার মহাসচিব বাবলুর মৃত্যু

Spread the love

নাগরিক ডেস্ক:
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইসড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

এর আগে গত ৬ সেপ্টেম্বর তাঁর করোনা পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ধানমন্ডির ল্যাবএইড ও পরে বাংলাদেশ স্পেশালাইসড হাসপাতালে ভর্তি হন তিনি। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। তবে প্রতিদিন তার ১০০ লিটারের বেশি অক্সিজেন সাপোর্ট লাগার কারণে বিদেশে নিতে পারাও জটিল হয়ে পড়ে।

হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা বাবুল দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *