ইউএন’র উপর হামলার ঘটনায় ৭ জেলে আটক

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় গজারিয়া নদীতে অভিযানকালে ইউএনও’র উপর হামলার ঘটনায় সন্দেহজনকভাবে ৭ জেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে উপজেলার বামনারচর, চুনারচর, দড়িরচর, খাজুরিয়া সিকদার বাড়ি ঘাট সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের ধারণা আটক জেলে ও তাদের সহযোগীরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্পীডবোট ডুবিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছেন।

মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ওই ট্রলারে থাকা সকল ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। তাই সেখানে অভিযান আরও জোরদার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে শুক্রবার দিনগত রাতে উপজেলার বামনারচর, চুনারচর, দড়িরচর, খাজুরিয়া সিকদার বাড়ি ঘাট সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আটক জেলে ও তাদের সহযোগীরা ইউএনওকে বহনকারী স্পীডবোট ডুবিয়ে দেওয়ার চেষ্টায় জড়িত। এ ঘটনার সময় নদীতে তলিয়ে যাওয়া শর্টগান এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, শুক্রবার মেহেন্দীগঞ্জের ইউএনও শাহাদাত হোসেন মাসুদের নেতৃত্বে মেহেন্দীগঞ্জের দড়িরচর খাজুরিয়া সংলগ্ন গজারিয়া নদীতে স্পিডবোট নিয়ে অভিযান চলছিল। এসময় বেশ কয়েকজন জেলে একটি শক্তিশালী ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ইউএনও-এর নৌযানে সজোরে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এতে আঘাত পেয়ে স্পিডবোটে থাকা দুই আনসার সদস্য মো. ইব্রাহিম ও মো. তুহিন নদীতে পড়ে যান। আহত হন ইউএনও মাসুদও। তাদেরকে উদ্ধার করা হলেও একজনের র্শটগান নদীতে তলিয়ে গেলে তা উদ্ধার করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *