বিএনপি নেতা শাহজাহান সৌদির কিং ফয়সাল হাসপাতালের আইসিইউতে

Spread the love

নাগরিক ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানকে সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি নেতার সঙ্গে থাকা সাবেক ছাত্রদল নেতা আমজাদ চৌধুরী শাহাদাত জানান, গত ২০ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব আসেন মো. শাহজাহান। গত ২৩ অক্টোবর তিনি ওমরাহ পালন করেন। আগামী ২ নভেম্বর তার দেশে ফেরার কথা ছিল।

শাহাদাত জানান, গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির এই নেতা। এরপর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন। তার ফুসফুসে পানি জমেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে শাহাজাহানের একান্ত সচিব রতন জানান, গত রাতে একই সময়ে তার বড় সন্তান গলব্লাডারের যন্ত্রণায় কাতর হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। মো. শাহজাহানের পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *