মানবন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য কালু বেপারী, সাবেক ইউপি সদস্য সবুজ হাওলাদার, স্থানীয় বাসিন্দা মো: ইব্রাহিমসহ স্থানীয় যুব সমাজ।
মানববন্ধনের আয়োজক লেখক ও চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন জানান, মেহেন্দিগঞ্জ পৌর শহর সংলগ্ন দক্ষিণ চরহোগলা, বাজিতখান, উত্তরপাড়া ও বউডুবা গ্রামের মুঠোফোনের নেটওয়ার্ক খুবই দূর্বল। ফোনে রিং বাজলে কথা বলার জন্য ঘরের বাইরে বের হয়ে যেতে হয়। এ সমস্যা সমাধানের দাবীতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করতে গ্রামের নারী-পুরুষরা বৃহস্পতিবার মানববন্ধন করেছে।
স্থানীয় ইউপি সদস্য কালু বেপারী বলেন, মোবাইলের নেটওয়ার্ক বিরম্বনায় তাদের এলাকায় যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়ছেন সাধারন মানুষ। কেউ অসুস্থ্য হলে চিকিৎসককে খবর দেয়া, অপরাধ হলে আনমৃংখলাবাহিনীকে জানানো কিংবা স্বজনদের সাথে যোগাযোগে করতে অনেক সময় খোলা জায়গায় বেড়িয়ে দাড়িয়ে থাকতে হয়।
