নাগরিক রিপোর্ট:
বিভাগীয় শহর বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অধিকাংশ প্রার্থী সুষ্ঠ ভোট দাবী করেছেন। কেউ কেউ হুমকী ধামকীরও অভিযোগ করেছেন। বৃহস্পতিবার আচরনবিধি এবং আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় প্রার্থীদের সাথে প্রশাসনের অনুষ্ঠিত সভায় এমন দাবী ওঠে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসার মো: আলাউদ্দিন এর সভাপতিত্বে নগরীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় প্রার্থীরা নির্বাচন নিয়ে নানা বিষয় তুলে ধরেন। চরমোনাই ইউপির স্বতন্ত্র প্রার্থী ও আ’লীগের বিদ্রোহ সাব্বির হোসেন গিয়াস বলেন, তারা স্বতন্ত্র প্রার্থীরা সুষ্ঠ নির্বাচন চেয়েছেন। কেননা নানা চাপ রয়েছে।
চরকাউয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ সভায় বলেছেন, তার জীবনের উপর হুমকী আছে। তিনি সুষ্ঠ নির্বাচন চান। রায়পাশা-করাপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান খোকন সুষ্ঠ ভোট নিয়ে শংকা প্রকাশ করে প্রশাসনের সহায়তা চান। চরকাউয়া ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী মনিরুল ইসলাম ছবি নির্বাচনী পরিবেশ সুষ্ঠ রয়েছে বলে দাবী করেন।
প্রার্থীদের এমন দাবীর প্রেক্ষিতে ইউপি ভোট সুষ্ঠ হওয়ার আশ্বাস দিয়েছেন। এজন্য সকলকে আচারনবিধি মেনে চলারও আহবান জানানো হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, র্যাব-৮ এর অধিনায়ক মো: জামিল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম প্রমুখ।
