ফেসবুক-মেসেঞ্জার ব্যবহার ইন্টারনেট ছাড়াই

Spread the love

নাগরিক ডেস্ক:
মোবাইল ফোনে ফেসবুক-মেসেঞ্জার ব্যবহার করা যাবে ইন্টারনেট ছাড়াই। এ সুযোগ আপাতত গ্রামীণফোন গ্রাহকদের জন্য। হ্যাঁ, মোবাইল ফোনে ডাটা (ইন্টারনেট) ছাড়াই ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারের সুযোগ উন্মোচন করো হয়েছে।

মঙ্গলবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে এই সেবা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এই সেবা আপাতত শুধু গ্রামীণফোনের গ্রাহকরা উপভোগ করতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

ইন্টারনেটে না থাকলেও গ্রামীণফোন গ্রাহকরা যেন নিরবচ্ছিন্নভাবে কানেক্টেড থাকতে পারেন, এজন্য মেটার (ফেসবুক) সঙ্গে পার্টনারশিপে টেক্সট-অনলি ফেসবুক ও ডিসকভার চালু করল গ্রামীণফোন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট ছাড়া ফেসবুক ব্যবহার একটি অসাধারণ উদ্যোগ। প্রান্তিক জনগণের তথ্য আদান প্রদান এবং কানেকটিভিটি নিশ্চিত করে ডিজিটাল ডিভাইড কমাতে এটি সহায়তা করবে।

তিনি আরো বলেন, আমি দেখেছি, করোনার সময় মোবাইল সেবাদাতারা ব্যবসায়িক উদ্দেশ্যের বাইরে এসে সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। কানেকটিভিটি নিশ্চিত করার মাধ্যমে আর্থ-সামাজিক কার্যক্রম চালু রাখতে সহায়তা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *