যাত্রীবাহী বাস থেকে ২০০ মন ঝাটকা উদ্ধার

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে যাত্রীবাহী বাস থেকে ২০০ মন ঝাটকা উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নৌ পুলিশের বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কাফিল উদ্দিনের নেতৃত্বে দপদপিয়া জিরো পয়েন্ট থেকে এ জাটকা উদ্ধার করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, কুয়াকাটা ও গলাচিপা থেকে ঢাকাগামী চেয়ারম্যান, ডলফিন ও বেপারী পরিবহন থেকে পৃথকভাবে ২০০ মন ঝাটকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ঝাটকা বরিশাল সদর নৌ থানায় এনে বিভিন্ন এতিমখানা ও দু:স্থদের মাঝে বিতরন করা হয়।

এব্যপারে নৌ পুলিশ সুপার কাফিল উদ্দিন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া জিরো পয়েন্টে অভিযান চালিয়ে ঢাকাগামী পরিবহন থেকে ২শ’ মন ঝাটকা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *