মেঘনায় নাব্যসংকট নিরসনের দাবী

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএক্করিয়া ইউনিয়নের লালখারাবাদ সংলগ্ন মেঘনা নদীর নাব্যসংকট নিরসনের দাবীতে শুক্রবার স্থানীয়রা মানববন্ধন করেছে। নদীতে নাব্য সংকট দেখা দেয়ায় লালখারাবাদ লঞ্চ টার্মিনালে দীর্ঘদিন যাবত লঞ্চঘাটে যাত্রীবাহি লঞ্চ ভিড়তে পারছে না।

লঞ্চগুলো নদীর মাঝে নোঙ্গর করার পর যাত্রীদের ট্রলারে গিয়ে লঞ্চে উঠতে হয়। নদী খনন করে এ সংকট নিরসনের দাবীতে শুক্রবার স্থানীয় গ্রামবাসী মানববন্ধন করেন।

মানববন্ধনের আয়োজক চিত্রশিল্পী ও লেখক সাইফুল্লাহ নবীন জানান, দক্ষিণের বিভিন্ন রুটের ৪টি লঞ্চ ঢাকায় আসা-যাওয়ার পথে লালখারাবাদ লঞ্চঘাটে ভিড়ে যাত্রী তুলত। এবার শীত মৌসুমের শুরুতেই পন্টুন এলাকায় নাব্য সংকট দেখা দেয়ায় লালখারাবাদে লঞ্চ ভিড়তে পারছে না। যাত্রীদের ট্রলারে নদীর মাঝে দাড়িয়ে থাকা লঞ্চে উঠতে হয়।

লালখারাবাদ পন্টুনের এক কিলেমিটার এলাকার খনন করলেই এ সংকটের সমাধান হবে। মানববন্ধনে ইউনিয়ন পরিষদ সদস্য খালেদ মোশাররফ, সমাজসেবক কামরুল হাসান রাফি, আজিজুর রহমান বেপারীসহ অন্যান্যরা বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *