মাহফিলে দুনিয়াদারি কোন উদ্দেশ্যে থাকেনা- চরমোনাই পীর

Spread the love

নাগরিক রিপোর্ট : চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, দুনিয়াতে পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য চরমোনাইতে প্রতিবছর দুবার মাহফিল করা হয়। এখানে মাহফিল হয় আল্লাহকে রাজী খুশি করার জন্য। দুনিয়ারির কোন উদ্দেশ্যে থাকেনা। এসব উদ্দেশ্যে নিয়ে যারা মাহফিলে আসবেন তাদের নিয়ত পরিবর্তন কর আত্মশুদ্ধি করতে হবে।
চরমোনাই দরবার শরীফের অগ্রায়ন মাসের ৩দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে গতকাল শুক্রবার জুমার নামাজের পর উদ্বোধনী বয়ানে এসব কথা বলেন পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
তিনি আরও বলেন, মাহফিলে যারা নতুন এসেছেন তাদের দুনিয়ার খেয়াল বিদায় করে আখেরাতের খেয়াল-ধ্যানের জায়গা দিতে হবে অন্তরে। মনের ভেতর থেকে আমিত্ব-বড়ত্ব ভাব পরিহার করতে হবে। জিকিরের মাধ্যমে মন তরতাজা রেখে আল্লাহর অলি হয়ে মাগফিল শেষে চরমোনাই থেকে বাড়িতে ফিরবেন তারা।
আজ শনিবার দ্বিতীয় দিন বেলা ১১টায় মাহফিল প্রাঙ্গনে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এতে বক্তৃতা করবেন। আগামী সোমবার সকাল ৮টায় আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *