নাগরিক রিপোর্ট : বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, মুক্তি ও উন্নতী কামনা এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মুসলিমদের ওপর নির্যাতনের অবসান ও দেশবাসীর কল্যাণ কামনা করে আখেরী মুনাজাতের মধ্যদিয়ে বরিশালে চরমোনাই দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিল সোমবার শেষ হয়েছে। সকাল সাড়ে ৮টা শুরু হওয়া প্রায় আধাঘন্টা স্থায়ী আখেরী মোনাজাত পরিচালনা করেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ রেজাউল করীম। লাখ লাখ মুসুল্লীর ক্রদনরোল আর আমিন আমিন ধ্বনীতে মাহফিল এলাকায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারনা হয়। মাহফিলের মাঠ উপচে আশপাশের বাড়ির বাগান, আঙ্গিনা, নদীর পাড় সহ বিস্তির্ন এলাকা জুরে লাখ লাখ মুসুল¬ী মোনাজাতে অংশগ্রহন করেন।
মোনাজাতের আগে ফজরের নামাজের পর শেষ বয়ানে চরমোনাই পীর বলেন, দেশে আজ চরম ক্রন্তিকাল অতিক্রম করছে। স্থায়ী শান্তি আনতে হলে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশে ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। দেশের সকল স্তরের নির্বাচনে ইসলাম বিরোধী শক্তিকে পেছনে ফেলে ইসলামের পক্ষে গণজাগরন সৃষ্টি করার জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানান চরমোনাই পীর।
মাহফিল আয়োজক কমিটির মিডিয়া সমম্বায়ক কেএম শরিয়ত উল্লাহ বলেন, গত শুক্রবার শুরু হওয়া ৩দিনের মাহফিলে মুল বয়ান হয় ৭টি। তারমধ্যে পীর সৈয়দ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম ৫টি এবং মুফতি সৈয়দ মুহাল্ফ§দ ফয়জুল করীম করেন ২টি। কয়েক লাখ মুসুুল্লী মাহফিলে অংশগ্রহন করেন। মাহফিলে আগত মুসুল্লীদের মধ্যে ৪ জন বাধ্যর্কজনিত কারনে অসুস্থ হয়ে মৃত্যুবরন করেছেন। ##
২০২১-১২-১৩
