ববি শিক্ষক সমিতির সভাপতি কাইউম, সম্পাদক বাতেন

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষক ড. মোঃ আব্দুল কাইউম ও সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস ও সভ্যতা বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। বুধবার রাতে নির্বাচনের এ ফলাফল ঘোষনা করা হয়।

সমিতির সহ-সভাপতি পদে ড. বিজন কৃষ্ণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজন চন্দ্র পাল জয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হয়েছেন- মোঃ আরিফ হোসেন, ড. তারেক মাহমুদ আবীর, আবু জাফর মিয়া, ড. রেহানা পারভীন, রিফাত ফেরদৌস, সঞ্জয় কুমার সরকার, মো. সানবিন ইসলাম, অসীম কুমার নন্দী, মোঃ সাদেকুর রহমান;ও সুমনা রানী সাহা।

নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশনার মারুফা আক্তার ও মোঃ সাদিকুর রহমান।

এর আগে বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছাত্র- শিক্ষক কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *