বরিশালে যানজট নিরসনসহ ৩ দফা দাবি

Spread the love

নাগরিক রিপোর্ট:
শিক্ষার্থী ও জনসাধারনের সহজে চলাচলের সুবিধার্থে বরিশাল নগরীর যানজট নিরসনের দাবীতে ৩ দফা দাবী তুলেছে এলাকাবাসী। এ দাবীতে সোমবার নগরীর আমতলার মোড়ে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দাবীগুলো হচ্ছে গড়িয়ার পাড় হয়ে রূপাতলী দপদপিয়া আব্দুর রব সেনিয়াবাদ সেতু পর্যন্ত মূল শহরের বাইরে বাইপাস সড়ক নির্মাণ এবং নগরীর মধ্যের সাগরদী পোল থেকে রূপাতলী পর্যন্ত রাস্তা প্রশস্ত করন, আমতলা মোড় থেকে জিলা স্কুল সড়কে ইজিবাইক ও অটোরিক্সা চলাচল নিশ্চিত করন এবং বিভিন্ন স্পটে ইজিবাইক ও অটোরিক্সা আটক, জরিমানা বন্ধ করা।

নগরীর ১৩নং ওয়ার্ডের বাসিন্দা সহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, ২৩নং ওয়ার্ডের মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শহিদুল ইসলামসহ স্থানীয় বাসিন্দা।

প্রতিনিয়ত নগরের রূপাতলী থেকে আমতলা মোড় পর্যন্ত ভীষণ যানজটের সম্মুখিন হতে হয়। যানজটে অতিষ্ঠ ২৩, ২৪, ২৫, ২৬, ১৩ নং ওয়ার্ডের এলাকাবাসী। আগামীতে পদ্মা সেতুর মাধ্যমে এই দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ চালু হলে পায়রা বন্দর, কুয়াকাটা, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠির পরিবহনগুলো বরিশালের সাগরদী পোল হয়ে রূপাতলীর এই অপ্রশস্ত রাস্তা দিয়ে যদি যাতায়াত শুরু করে তাহলে পরিস্থতি ভয়াবহ রূপ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *