নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট:
নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবীতে বরিশালে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার নগরীর অশি^নী কুমার হলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট বরিশালের সভাপতি অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ ভোট প্রয়োজন। বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায় তারা জনগনের কথা এখন আর ভাবছে না।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর রাতে ব্যালটে সীল মেরে জনমত ও সমর্থনবিহীন এক অবৈধ সংসদ ও সরকার গঠন করা হয়। সমাবেশ শেষে বরিশাল নগরীতে কালোপতাকা মিছিল বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *