নাগরিক রিপোর্ট:
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, পুলিশে চাকুরীর শুরু থেকে শেষ পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে। এগুলো পুলিশের শৃঙ্খলা ও যোগ্যতার বিশেষ অংশ। এক্ষেত্রে কোন ঢিলেঢালা ভাব বরদাস্ত করা হবে না। গতকাল সোমবার সকালে বরিশাল পুলিশ লাইনে মাস্টার প্যারেড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপ-কমিশনার মো. নজরুল হোসেন, মো. জুলফিকার আলী হায়দার, মো. মোকতার হোসেন, মো. জাকির হোসেন মজুমদার, মো. আশরাফ আলী ভূঞা উপস্থিত ছিলেন।
বিএমপি’র দুই থানায় নতুন পিকাপ:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) দুই থানায় নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার সকালে কোতয়ালী মডেল থানার ওসি মো. আজিমুল করীম ও বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামানের কাছে দুটি পিকাপের চাবি হস্তান্তর করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
