নাগরিক রিপোর্ট:
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমিপ বলেছেন, যুব সমাজকে যদি উৎসাহ দেয়া হয় তা হলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। এর ফলে মাদক থেকে যুবসমাজ দূরে থাকবে, যুবসমাজকে রক্ষা করতে পারব। তেমননি পরিবারকেও সন্তানের দিকে নজর রাখতে হবে। যারা খেলাধুলায় আসে না, যারা নতুন খেলায় আসছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। যাতে করে ভাল খেলোয়ার গড়ে উঠে।
গতকাল শুক্রবার সকালে বরিশাল নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে ২৪ জন অস্বচ্ছল ক্রীড়াবিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ কালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন।
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, বিসিবি’র পরিচালক আলমগীর খান আলো, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলার ভাইস চেয়াম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু প্রমূখ।
পরে ২৪ জন অস্বচ্ছল ক্রীড়াবিদ প্রত্যেকের হাতে ২৪ হাজার টাকা করে ৫ লক্ষ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
