ধর্ষনের অভিযোগে বিতর্কিত কাউন্সিলর কালাম গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট:
বিয়ের প্রভোলন দেখিয়ে এক নারীকে ধর্ষন করার অভিযোগে বরিশাল সিটি করপোরেশরেশনের (বিসিসি) আ’লীগ দলীয় ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাকে (৪৪) পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলা তাকে গ্রেফতার করা হয়। তার আগে বৃহস্পতিবার রাতে কালাম মোল্লার বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় ধর্ষন মামলা দায়ের করেছেন এক নারী। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র দাস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কালাম মোল্লা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বরিশাল জেলা শাখা এবং বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। জমি দখল, চাঁদাবাজীসহ অনৈতিক নানা কর্মকান্ডের জন্য তিনি নগরীতে বিতর্কিত। এর আগেও বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে নারীঘটিত ঘটনার অভিযোগ ওঠে এবং ধর্ষন মামলা হয়েছিল তার বিরুদ্ধে।

ধর্ষন মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এস.আই) সাইদুল হক জানান, কাশীপুর ইউনিয়নের মগড় গ্রামের ৩০ বছর বয়সী এক নারী বিয়ের প্রভোলন দেখিয়ে ধর্ষন করার অভিযোগে মামলা করেছে কাউন্সিলর কালাম মোল্লার বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারী অভিযোগ দেয়ার পর শুক্রবার বিকালে সেটি এজাহার হিসাবে গ্রহন করা হয়। ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন যাবত কালাম মোল্লা তাকে ধর্ষন করে আসছে। সর্বশেষ বৃহস্পতিবার সে ধর্ষনের শিকার হয়।

এসআই সাইদুল হক জানান, শারীরিক পরীক্ষার জন্য অভিযোগকারী নারীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *