করোনা রোধে নগরে ভ্রাম্যমান আদালত

Spread the love

নাগরিক রিপোর্ট:
প্রাণঘাতী করোনা রোধে মাঠে নেমেছে বরিশাল জেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি বজায় রাখতে চলছে গোটা জেলায় অভিযান। এরই ধারাবাহিকতায় নগরে গতকাল শনিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় এর নেতৃত্বে নগরীর সদর রোড, গির্জা, চকবাজার, বাজার রোড, জেল খানার মোড়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দণ্ডবিধি ১৮৬০ ধারা ২,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে আগত ক্রেতাদের সতর্ক করা হয়। আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর আগে বলেছেন, মাস্ক না পড়লে সেবা দেয়া হবে না। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মানার জন্য তাগিদ দিয়ে বলেন, এ বিষয়ে জিরো টলারেন্স দেখানো হবে। জেলা প্রশাসক ব্যবসায়ীদেরও স্বাস্থ্যবিধি বজায় রাখার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *