ইসি গঠনে রাষ্ট্রপতিকে আ’লীগের চার প্রস্তাব

Spread the love

নাগরিক ডেস্ক : নির্বাচন কমিশন গঠনে ও সংস্থাটির আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোসহ একগুচ্ছ প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সোমবার বিকালে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১০ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে এসব প্রস্তাবনা দেন। পরে দলটির কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বৈঠকে রাষ্ট্রপতির কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। এতে ইসি শক্তিশালীকরণ, ইসির আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগের বিষয়েও কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের নিয়োগের জন্য একটি আইন প্রয়োজন বলেপ মনে করে আওয়ামী লীগ।

এরআগে বিকাল ৩ টা ৫৫ মিনিটে প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে পৌছান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৫টা ১০ মিনিটে বৈঠক শেষে বের হন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *