নাগরিক রিপোর্ট:
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, শিক্ষার্থীরা যারা তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করছে। তারা নিজেদের উদ্ভাবনগুলোকে সহজভাবে জনগনের কাছে পৌঁছে দিবে। অন্যথায় এ উদ্ভাবন দেশ ও দেশের মানুষের কল্যানে সঠিকভাবে কাজে আসবে না। বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘তথ্য প্রযুক্তির অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর অনুপ্রেরণা’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শিক্ষাথর্েীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার বাস্তব রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু উন্নত বিশে^র চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছিলেন। তিনিই প্রথম বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন এবং টিএন্ডটি বোর্ড গঠনের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর কাছে পরিচিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বিকালে অনুষ্ঠিত ওয়েবিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসাইন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে স্বাগত বক্তা ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মঞ্জুর আহমেদ। বক্তব্য রাখেন সিএসই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী কাজী মাফরুহা হক ও শেষ বর্ষের শিক্ষার্থী এ বি এম আনাস।
