নাগরিক রিপোর্ট : বরিশাল নগরীর রুপাতলীস্হ বরিশাল বেতার কেন্দ্রের ভেতর থেকে ৯ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি রুপাতলী বেতার কেন্দ্র এলাকার সগীর ইসলামের ছেলে ইয়াসিন (৯)। সে স্হাবীয় একটি মাদ্রাসার ছাত্র।
বরিশাল মহানগর পুলিশের কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় কয়েক জন বাসিন্দার কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেতে পাই একটি শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে। রুপাতলী রেডিও পিছনে একটি পরিত্যক্ত টয়লেটের ওপর শিশুটিকে রাতের আধারে কেউ জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন পরিদর্শক লোকমান। তিনি আরও বলেন, এটি একটি হত্যাকান্ড এটা নিশ্চিত। তবে বিস্তারিত তদন্তের পরেই বলা যাবে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিমসহ পুলিশের একটি টিম অবস্থান করছেন
