যুবদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

Spread the love

নাগরিক ডেস্ক:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদল নেতা আকবর আলী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা যুবদল। নগরীর সদর রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে শনিবার বেলা ১১টায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তা পুলিশী বাঁধায় পণ্ড হয়ে যায়।

দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সভাপতি বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক শাকিল মাহমুদ সুজন ও আসলাম হোসেন বাচ্চু, উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দোহা আজাদ, সহ সাধারণ সম্পাদক আলী হায়দার প্রমুখ।

এসময় বক্তরা বলেন, দেশে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একের পর এক হত্যা গুমের শিকার হচ্ছে। আকবর হত্যা এরই একটি অংশ। যুবদল নেতা আকবর হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।

সভা শেষে নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে সদর রোড পৌছালে সেখানে অবস্থানরত পুলিশ সদস্যরা বাধা প্রদান করে। পুলিশী বাঁধায় মিছিল পণ্ড হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *