নাগরিক রিপোর্ট:
বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন কর্তৃক মঞ্জু নামে এক শ্রমিককে মারধর ও নির্যাতনের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হোটেল রেস্তোরার সাধারন শ্রমিকরা। সোমবার নগরীর সদর রোডে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এ সময় হোটেল রেস্তোরার সাধারন শ্রমিকরা মানববন্ধন কর্মসূচির জন্য রাস্তায় অবস্থান নিলে বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাবুল খান বাধা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন হোটেল-রেস্তোরার সাধারন শ্রমিকদের মধ্যে তারেকুল ইসলাম তারেক, মোঃ নাসিম, মোঃ জুয়েল, মোঃ আবুল বাসার, মিজান হাওলাদার, মনির, সিপন, সিদ্দিক, জসিম প্যাদা প্রমূখ।
তবে শ্রমিক নেতা বাবুল খান দাবী করেন, তারা ইউনিয়নের অনুমতি না নিয়ে মাববন্ধন করতে পারেন না। তারা ওই শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা করবেন।
