নাগরিক রিপোর্ট:
বরিশালের দপদপিয়া সেতু সংলগ্ন এলাকা থেকে ১০মন জাটকা উদ্ধার করা হয়েছে। রোববার রাতে কোষ্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে এ জাটকা উদ্ধার করা হয়। সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গলাচিপা থেকে ঢাকাগামী মুন পরিবহন থেকে জাটকা উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া সেতু এলাকায় অভিযান পরিচালনা করে মুন পরিবহনে তল্লাশি করে আনুমানিক ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে।
পরবর্তীতে ওই জাটকা বরিশাল ডিসিঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা এবং গরীব দুঃস্থদের মাঝে বিতরন করা হয়েছে।
