নাগরিক রিপোর্ট:
বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জন ড্রেজার ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের কাকুরিয়া গ্রাম সংলগ্ন তুলাতলী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা কৃত ড্রেজার হল এম.বি. আকিব এন্ড আবু সালেহ লোড ড্রেজার, হাওলাদার লোড ড্রেজার, মামা ভাগিনা লোড ড্রেজার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক।
