নতুন কমিটিতে জেগে উঠল বরিশাল জাপার পুরোনো দ্বন্দ্ব

Spread the love

নাগরিক রিপোর্ট : অন্তদ্বন্দ্বে ক্ষতবিক্ষত বরিশালের জাতীয় পার্টি (জাপা)। একযুগেরও বেশী সময় জেলা ও মহানগর নেতৃবৃন্দ কেউ কারো মুখ দেখেন না। কর্মসূচী পালন করা হয় পৃথকভাবে। এমন পরিস্থিতির মধ্যে জেলা নেতৃবৃন্দকে মহানগরে এবং মহানগর নেতৃবৃন্দকে জেলায় পদায়ন করে গতকাল সোমবার পৃথক দুটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় জাপা। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এম রাজ্জাক স্বাক্ষরিত জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়া হয়। এনিয়ে স্থানীয় জাপার দন্দ্ব নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘ বছর যাবত বরিশালে জাপার দুটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল ও সিটি কাউন্সিলর এ.কে.এম মুরতজা আবেদীন।
গতকাল মহানগরের আহ্বায়ক হয়েছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল ও সদস্য সচিব হয়েছেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। তারা গতবছর জুনে গঠিত জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব ছিলেন। পূর্ণ কমিটি গঠনের আগেই তাদের মহানগরে পদায়ন করা হলো। গত ১৫ ফ্রেব্রুয়ারী কেন্দ্রীয় জাপা ইকবাল হোসেন তাপসকে ২০২৩ সালে অনুষ্ঠব্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করে। এর ১৫ দিন পরই তাকে মহানগরে পদায়ন করা হলো।
২০১৫ সালের ৮ জুন নগরীর অশ্বিনী কুমার হলে মহানগরের সম্মেলনে তৎকালীন চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের দুইপক্ষের মধ্যে মারামারি হয়। সম্মেলনে মহানগর জাপার সভাপতি হন সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ.কে.এম মুরতজা আবেদীন ও সাধারন সম্পাদক হন মুরতজা’র আস্থাভাজন গোলাম মোর্শেদ চুন্নু।
এ.কেএম মুরতজা আবেদীনকে গতকাল সোমবার নবগঠিত জেলার আহ্বায়ক পদে পদায়ন করা হয়। সদ্য বিলুপ্ত জেলা কমিটির সদস্য এম.এ জলিলকে করা হয়েছে সদস্য সচিব। বিলুপ্ত মহানগর কমিটির সাধারন সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নুর ঠাই হয়নি কমিটিতে।
জেলা ও মহানগর জাপার এমন অদল-বদল প্রসঙ্গে জানতে চাইলে সদ্য মনোনিত জেলার আহবায়ক এ.কে.এম মুরতজা আবেদীন  বলেন, ‘এখনকার জামানা এমনই হয়। কে দলের জন্য ভোকাল, নিবেদিত তা দেখে কমিটি হয়না। যারা দীর্ঘবছর জেলার দায়িত্বে থেকে একটি উপজেলা কমিটিও গঠন করতে পারেননি তারা পেয়েছেন মহানগরের দায়িত’¡।
মুরতজা আবেদীন অধ্যক্ষ হাবুল-তাপসকে ইঙ্গিত করে বলেন, ‘তাদের হাতেই খেলা। মাঠ তো তাদের হাতে। মহানগরের সম্পাদককে বাদ দেয়ার যৌক্তিক কোন কারন ছিলনা’। জাপার বিভাগীয় দায়িত্বে থাকা মেজর (অব:) রানা শাহিনের আবেদনের প্রেক্ষিতে এ কমিটি পার্টি চেয়ারম্যান জিএম কাদের অনুমোদন দিয়েছেন জানান মুরতজা আবেদীন। ‘উনি আবার (রানা) মাঝে মাঝে বরিশাল নগরে টুর-ফুর করেন….যাই হোক, ঠিক আছে!’ বলে অট্টো হাসি দিয়ে জাপা নেতা মুরতজা বলেন, দল যা ভাল মনে করেছে তাই করেছে, আমি এ কমিটি মেনে নিয়েছি।
ছিটকে পড়া মহানগরের সদ্য সাবেক সাধারন সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু বলেন, এ কমিটি মানার প্রশ্নই আসে না। এটা মানার মত নয়। এটা পকেট কমিটি। তারা চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন। তাপস ভাই ঢাকা বসে লিয়াজো করে কমিটি এনেছেন।
এ অভিযোগ প্রসঙ্গে নগর জাপার সদ্য মনোনিত সদস্য সচিব ইকবাল হোসেন তাপস সাংবাদিকদের বলেন, দল তাকে আগামী সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দিয়েছে। দুর্বল মহানগর জাপাকে শক্তিশালী করতে তাদেরকে নগরের দেয়া হয়েছে। জেলা ও মহানগর ঐক্যবদ্ধভাবে কাজ করলে বরিশালে জাপা শক্তিশালী হবে বলে মনে করেন তাপস।
মহানগর জাপার সদ্য মনোনিত আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, স্বৈররাচার সরকারকে উৎখাত করতে নতুন কমিটি দেয়া হয়েছে। নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে যাদের যোগ্য মনে করছে দল, তারদেরই স্থলাভিসিক্ত করছে কেন্দ্রীয় কমিটি। এতে জাপার জন্য ভাল হবে বলে তিনি মনে করেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *