অনুসারীদের নিয়ে হঠাৎ রাজপথে সরব সরোয়ার

Spread the love

নাগরিক রিপোর্ট : দলীয় পূর্ব ঘোষিত কোন কর্মসূচী ছিলনা। শুক্রবার সন্ধার আগ মুহুর্তে নগরীর পোর্ট রোড থেকে আকস্মিক বিপুল সংখ্যাক বিএনপি নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল নগরীর পোর্ট রোড থেকে বের হয়ে সংলগ্ন চকবাজার এলাকা প্রদক্ষিণ করে। মিছিলের অগ্রভাগে ছিলেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার। গত তিন দশক যাবত বরিশাল বিএনপিতে একছত্র আধিপত্যের নেতা ছিলেন তিনি। গত নভেম্বরে নবগঠিত মহানগর আহ্বায়ক কমিটিতে পদ পাননি সরোয়ার ও তার অনুসারীরা। এরপর থেকে নগরের প্রায় সব কর্মসুচীতে সরোয়ার ও তার অনুসারীদের অংশগ্রহন নেই।
দলীয় সুত্রে জানা গেছে, গ্রুপিং রাজনীতিতে মহানগরে আপাতত কোনঠাসা সরোয়ার অনুসারীরা ঘুরে দাঁড়ানোর যে নানামুখী তৎপরতা চালাচ্ছেন তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে নগরীতে অনুসারীদের নিয়ে সরোয়ার আকস্মিক বিক্ষোভ মিছিল করেছেন।
সরোয়ার অনুসারী নেতা বিগত কমিটির যুগ্ন সম্পাদক আনোয়ারুল হক তারিন মিছিল প্রসঙ্গে বলেন, নিত্যপণ্যের মূল্য উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি আগামী ১১ মার্চ পর্যন্ত প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করেছে। তাই দ্রব্যমূল্যর প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যার আগে পোর্ট রোড জামে মসজিদ থেকে মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল হয়েছে।
আনোয়ারুল হক তারিন জানান, মিছিলের বিষয়টি পূর্ব ঘোষিত কর্মসুচী ছিলনা। জেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক মরহুম বশির আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোর্ট রোড মসজিদে আছরের নামাজের পর দোয়া মোনাজাতে অংশগ্রহন করেন সরোয়ার। ফেসবুকে দোয়া অনুষ্ঠানের আমন্ত্রন পেয়ে সহ¯্রাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত হন। দোয়া অনুষ্ঠান শেষে তাৎক্ষনিক সিদ্ধান্তে সরোয়ারের নেতৃত্বে একটি প্রতিবাদী মিছিল বের হয়।
তবে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আহ্বায়ক কমিটির হাতে নগর বিএনপির একক নিয়ন্ত্রন ঠেকাতে একট্রা পদবঞ্চিত সরোয়ার অনুসারী নেতাকর্মীরা। ভেতরে ভেতরে সংগঠিত হওয়ার পর গত ১৮ ফেব্রুয়ারী রাতে একটি বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে প্রকাশ্যে আসেন তারা। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে শোডাউন করে আসছেন। শুক্রবার শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক মরহুম বশির আহম্মেদের জন্য দোয়া মোনাজাত এবং পরবর্তীতে বিক্ষোভ মিছিল তাদের ধারাবাহিকতারই অংশ। দোয়া মোনাজাত ও বিক্ষোভে ছিলেন না নগর বিএনপির আহ্বায়ক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ। এর আগে গত ১৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় বরিশাল প্রেস ক্লাবের সামনে চা আড্ডা এবং অসুস্থ্য বিভিন্ন নেতাদের বাসায় সংগঠিতভাবে গিয়ে শক্তির জানান দেন সরোয়ার অনুসারীরা।
নগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, জেলা শ্রমিক দলের প্রয়াত সাধারন সম্পাদকদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজার বিষয়টি আয়োজকরা মহানগর বিএনপি নেতাদের জানাননি। যে কারন তারা অংশগ্রহনও করেননি। জাহিদুল কবীর বলেন, দোয়া মোনাজাতে একটি পক্ষ শোডাউন করেছেন। আগামীতে মহানগর বিএনপিও প্রয়াত নেতাদের জন্য দোয়ার আয়োজন করবে।
দোয়া অনুষ্ঠানের আয়োজক জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মজিবর রহমান সরোয়ারকে তারা প্রধান অতিথি করেছিলেন। নগর বিএনপির আহ্বায়ক-সদস্য সচিবকে আমন্ত্রন জানানো হয়েছে কি-না তা তিনি জানেন না। সাইফুল বলেন, সরোয়ার উপস্থিতিতে দোয়া অনুষ্ঠানে জন¯্রােতে পরিনত হয়। এক পর্যায়ে তা বিক্ষোভে রূপ নেয়।
বিগত কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরোয়ার অনুসারী মো. হোসেন চৌধুরী বলেন, তাদেরকে কেউ আমন্ত্রন জানায়নি। ফেসবুকে আমন্ত্রন পেয়ে সেখানে দোয়ায় অংশগ্রহন করেছেন।
উল্লেখ্য, মজিবর রহমান সরোয়ার ১৯৯১ সাল থেকে টানা তিন দশক যাবত বরিশালে বিএনপির একক দিয়ে আসছিলেন। সরোয়ার বিরোধী নেতাকর্মীদের আহ্বায়ক ও সদস্য সচিব পদে পদায়ন করে গত ৩ নভেম্বর বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়। এরপরে কমিটি পূর্ণাঙ্গ কমিটিতেও সরোয়ারের আস্থাভাজনদের বাদ দেয়া হয়। এতে বড় হোচট খায় সরোয়ার অনুসারীরা।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *