বরিশালে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপিত

Spread the love

নাগরিক ডেস্ক:
বরিশালে ৭ মার্চের ভাষন উপলক্ষে সিটি কর্পোরেশন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মেট্রোপলিটন এবং জেলা পুলিশের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে নগরীর জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে পূস্পার্ঘ্য অর্পণ করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।

একইসময় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিকেলে একযোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার, সিটি কর্পোরেশন ভবন, প্রতিটি কাউন্সিলর কার্যালয় এবং নগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়। বিকেল ৪টায় আ’লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা এডাডেমিতে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: আমনি উল আহসান।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে বরিশাল বিশ^বিদ্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিনসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *