নাগরিক রিপোর্ট:
বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী সাদীয়া আক্তার সাথীকে পরিকল্পিতভাবে হত্যর অভিযোগ এনে এর বিচারের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল সচেতন নাগরিক বৃন্দ। সাদিয়ার স্বামী ডিবির কনস্টেবল মাইনুল ইসলাম এ হত্যাকান্ডে জড়িত বলে মানবন্ধনে দাবী জানানো হয়। সোমবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে মেহেদি হাসান রতনের সভাপতিত্বে ও ছাত্রফন্টের সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, বিএম কলেজ ইংরেজী বিভাগের শিক্ষার্থী মুজাক্কের হোসেন প্রমূখ।
এসময় বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী কলেজ ছাত্রী সাদিয়া আক্তার সাথীর মৃত্যুর সঠিক তদন্ত করে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিার দাবি জানান। তিনি বলেন, কেউ আইনের লোক হলে তাকে এক নজরে দেখা অপরজনকে অন্য নজরে দেখা এমনটা প্রশাসনের কাছে সাধারন মানুষ কামনা করেন না।
প্রসঙ্গত, সোমবার বরিশাল নগরীর বৈদ্যপাড়ায় একটি ভবনের ৫ তলা থেকে সাদিয়া আক্তার সাথী নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। সাদিয়া আক্তার সাথী ও বরিশাল জেলা ডিবির কনস্টেবল মাইনুল ইসলাম এক বছর আগে প্রেম করে বিয়ে করে বরিশালে ভাড়া বাসায় বসবাস করতেন। সাথীর পরিবারের অভিযোগ মাইনুল হত্যা করেছে সাথীকে।
