বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বরিশালে বর্নাঢ্য আয়োজন

Spread the love

নাগরিক রিপোর্ট:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে বরিশালে বৃহস্পতিবার প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অর্পন, আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা হয়েছে। দিনভর দোয়া ও মিলাদও আয়োজন চলে। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুম্পার্ঘ্য অর্পন, শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয় সংলগ্ন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পন করেন জেলা ও নগর আওয়ামীলীগের নেতা কর্মীরা। সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। আওয়ামীলীগের পূস্পাঞ্জলীতে নেতৃত্ব দেন সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস নগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস। সকালে জেলা প্রশাসনের উদ্যেগে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিশু-কিশোরদের নিয়ে একটি বর্নাঢ্য শোভাযাত্রা সার্কিট হাউজ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।

জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল শিল্পকলা একাডেমিতে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে আওয়ামীলীগ কার্যালয়ে জেলা ও মহানগর শাখার উদ্যেগে আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

ববিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস:
বরিশাল বঙ্গবন্দুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর নেতৃত্বে বিশ^বিদ্যালয় প্রশাসন। সকাল সাড়ে ৯ টায় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী এবং বিজয়ী শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন উপাচার্য। দুপুরে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *