‘সরকার ও ব্যবসায়ীদের সিন্ডিকেট একাকার’

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে জাতীয় পার্টির মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, সরকারের উন্নয়নের তকমা দেশ-বিদেশে দেখিয়ে ক্ষমতা আগলে রেখেছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় কিনতে গিয়ে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকার ও ব্যবসায়ীদের সিন্ডিকেট একাকার হয়ে গেছে। দেশবাসী আওয়ামী সিন্ডিকেট থেকে মুক্তি চায়।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশাল মহানগর ও জেলা জাতীয় পার্টির মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বুধবার নগরীর সদর রোড বিবির পুকুরে পশ্চিম পাড়ে এ কর্মসূচী পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব ইকবাল হোসেন তাপস।

মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে আরও বক্তৃতা করেন জেলা সদস্য সচিব অ্যাডভোকেট এম.এ জলিল, মহানগর নেতা রফিকুল ইসলাম গফুর, রুস্তুম আলি খান, আকতার হোসেন শপ্রু, মঞ্জুরুল ইসলাম খোকন, খাজা সফিউল্লাহ দিপু, নজরুল ইসলাম, কামাল চৌধুরী, ইরান চৌধুরী, নজরুল ইসলাম হেমায়েত, আব্দুল মন্নান, রফিকুল ইসলাম, মোসলেম ফরাজী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *