নাগরিক রিপোর্ট : বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল বরিশালে সীমিতভাবে পালিত হয়েছে। নগরীর প্রধান সড়ক সদর রোডের প্রায় আধা কিলোমিটার অংশের মধ্যে হরতালের কার্যক্রম সিমাবদ্ধ ছিল। এই আধাকিলোমিটার অংশের মধ্যে ৪টি পয়েন্টে বাম দলগুলের নেতাকর্মীরা সকাল ৬টা বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ করেছেন। নগরীর অন্যান্য এলাকাকে হরতালের প্রভাব ছিলনা।
তবে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিক্সার বেশীরভাগ বন্ধ থাকায় নগরবাসীকে থ্রিহুইলার যানবহন সংকটে ভুগতে হয়েছে। বরিশাল নগরীতে থ্রি হুইলার যানবহনই গণপরিবহন হিসাবে ব্যবহৃত হয়। সকাল থেকে থ্রি হুইলার যানবহনের অপেক্ষায় নগরীর মোড়ে মোড়ে যাত্রীদের জটলা দেখা যায়। উল্লেখ্য, বরিশাল নগরীতে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিক্সা শ্রমিকদের সংগঠন নিয়ন্ত্রন করেন বাংলাদেশের সমাজান্ত্রিক দল (বাসদ) । যে কারনে এ দুটি সংগঠনের শ্রমিকরা হরতালে অংশগ্রহন করায় নগরে থ্রিহুইলার যানবহন সংকট দেখা দিয়েছিল।
সকাল থেকে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনাল থেকে স্বাভাবিক নিয়মনুযায়ী অভ্যন্তরীন ও দুরপাল্লা রুটের বাস চলাচল করেছে।
সদর রোড জেলখানার মোড়ে কমিউনিষ্ট পার্টি, লাইন রোডের মুখে ইউনাইটেড কমিউনিষ্ট লীগ, প্রেসক্লাবের সড়কের মুখে গণসংহতি আন্দোলন এবং বাসদের নেতাকর্মীরা কাকলী সিনেমা হলের মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন। সকাল ৬টার পর পরই তারা লাল পতাকা নিয়ে সড়কে অবস্থান নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ফলে সদর রোডের এই আধাকিলোমিটার অংশের মধ্যে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শ্রমিকের উপস্থিতি ছিল। হাসপাতাল রোড, বগুরা রোড ও কালীবাড়ি সড়কে হরতালের সমর্থকরা বিক্ষিপ্তভাবে যানবহন চলাচলে বাঁধা দেন।
গণসংহতি আন্দোলনের বরিশালের সমম্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ জানাতে শ্রমিকরা স্বতস্ফুর্তভাবে হরতালে অংশ নিয়েছেন।
বাসদের জেলা সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী বরিশালে হরতাল সফল হয়েছে দাবী করে বলেন, সর্বত্র শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে। সকাল থেকে বরিশালের রাজপথ ছিল বাম দলের নেতাকর্মীদের দখলে। কিছু থ্রিহুইলার চলাচল করলে হরতাল সমর্থকরা তাদের আটকে দেয। এসময় যাত্রীরা স্বেচ্ছায় নেমে গিয়ে হরতালকে সমর্থন করেন। ##
২০২২-০৩-২৮
