রমজানে অফিস ৯টা-সাড়ে ৩টা

Spread the love

নাগরিক ডেস্ক:
পবিত্র রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

 

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ সশরীর অনুষ্ঠিত হয় এ বৈঠক।
বিজ্ঞাপন

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, পবিত্র রমজান মাসে ব্যাংক চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *