এমপি পংকজকে ত্যাগ করার পুরস্কার : চেয়ারম্যানের বহিস্কারদেশ প্রতাহার

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল- ৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথের পক্ষ ত্যাগ করায় দলীয় পূরস্কার পেলেন মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহফুজ উজ আলম লিটন। তার বহিস্কারদেশ শুক্রবার প্রত্যাহার করেছে বরিশাল জেলা আওয়ামীলীগ।
আন্ধারমানিক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন মাহফুজ উল আলম লিটন। আন্ধারমানিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরোধীতা করায় ২০১৬ সালের সালে লিটনকে জেলা আওয়ামীলীগ বহিস্কার করেছিল। বহিস্কারদেশ থাকা অবস্থায় তিনি এমপি পংকজ দেবনাথের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ২০১৯ সালের ১৪ অক্টোবরের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বচিত হন।
আধিপত্যের দ্বন্দ্বে মেহেন্দিগঞ্জে বিভক্ত আওয়ামীলীগে পংকজ দেবনাথ এমপির বিরোধীরা জেলা আওয়ামীলীগ সমর্থিত হিসাবে পরিচিত। দলের অভ্যন্তরীন কোন্দলে বারবার রক্তাক্ত হওয়ায় জেলার রাজনীতিতে মেহেন্দিগঞ্জ আলোচিত উপজেলায় পরিনত হয়েছে।
বিবাদমান দুইপক্ষের উত্থান-পতনের ধারাবাহিকতায় উপজেলা চেয়ারম্যান মাহফুজ উজ আলম লিটন প্রায় ৬ মাস আগে পংকজ দেবনাথের পক্ষ ত্যাগ করে এমপি বিরোধী গ্রুপে যোগ দেন। এরই পূরস্কার হিসাবে তার বহিস্কারদেশ প্রত্যাহার করে শুক্রবার বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি পাবর্ত শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এবং সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস।
জেলা আওয়ামীলীগের দুই শীর্ষ নেতা বিবৃতিতে উল্লেখ করেছেন, মাহফুজুর রহমান লিটন দলীয় শৃঙ্খল মেনে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহন এবং মুজিব আদর্শে অবিচল থাকার প্রতিশ্রুতি দেয়ায় তার বহিস্কারদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
এর আগে গত ১৩ মার্চ লতা ইউনিয়নের গাবতলী বাজারে দৃর্বৃত্তদের হামলার শিকার হন উপজেলা চেয়ারম্যান লিটন। তখন তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পক্ষ ত্যাগ করায় এমপি পংকজ নাথের নির্দেশে তার ওপর হামলা হয়েছে। পংকজ দেবনাথ এ অভিযোগ অস্বীকার করে সমকালকে বলেছিলেন, স্থানীয় একটি খেলা নিয়ে বিরোধের জের ধরে উপজেলা চেয়ারম্যান একপক্ষের হামলার শিকার হন।
বহিস্কারদেশ প্রত্যাহার প্রসঙ্গে গতকল শুক্রবার উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন বলেন, বহিস্কারদেশ প্রত্যাহারের কথা শুনেছেন। এখনও কাগজপত্র হাতে পাননি। তিনি বলেন, এমপি পংকজের সমর্থনে নয়, জনতার সমর্থনে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার ভুলত্রুটি থাকায় তাকে বহিস্কার করা হয়েছিল। এখন তিনি আবুল হাসানাত আবদুল্øাহর নেতৃত্বের প্রতি অবিচল থেকে রাজনীতি করবেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ অক্টোবর অনুষ্ঠিত উপজেলা মাহফুজুল আলম লিটন ঘোড়া প্রতীকে নৌকার প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহমেদকে পরাজিত করেন। লিটন পেয়েছিলেন ৩৭ হাজার ৪৫৯ ভোট এবং নৌকা প্রতীকে অ্যাডভোকেট মুনুসুর ১ হাজার ৭৫৭ ভোট পান।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *