বিএনপি নেতা সাবুর মায়ের জানাজায় সরোয়ার

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল সদর উপজেলা চরবাড়িয়া ইউনিয়নের চয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জিয়াউল ইসলাম সাবুর মায়ের জানাজায় অংশ গ্রহন করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আকবর, সাবেক সহ-সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব নুরুল আমিন, কামরুজ্জামান মিজান মিয়া, বরিশাল কোতয়ালী বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম প্রমূখ।

এর পূর্বে সকাল ১০টায় সায়েস্তাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মরহুম শামিম আহম্মেদ এর মায়ের জানাজার নামাজে অংশ গ্রহন করেন তিনি। এছাড়া বিসিসি ৬ নং ওয়ার্ড উত্তর আমানতগঞ্জ বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ হোসেন গতরাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুরন করলে তার বাসভবনে ছুটে যান বি এন পি’র যুগ্ম মহাসচিব এ্যাড.মোঃ মজিবর রহমান সরোয়ার।

২ Comments

  1. I value how you make accessible complex concepts. It allows me grasp them readily.

  2. Your blog offers valuable information on a variety of topics. Thanks for sharing your expertise with us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *