পদ্মা সেতুর উদ্বোধনে বরিশালে ছিল উৎসবের আমেজ

Spread the love

নাগরিক রিপোর্ট : পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার বরিশাল নগরে ছিল ভিন্নরকম উৎসবের আমেজ। সকাল থেকে জেলা প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান নগরে পৃথক শোভাযাত্রা বের করেছে। ঘরে ঘরে সকলের চোখ ছিল টেলিভিশনের পর্দায়। রাতে নগরের বঙ্গবন্ধু উদ্যানে আতশবাজি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশীত হয় জেলা প্রশাসনের উদ্যেগে। এদিকে বরিশাল থেকে ১০টি বড় লঞ্চে এবং সড়কপথে বিপুল সংখ্যক মানুষ সেতু উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ায় নগরের সড়ক ছিল এক প্রকার ফাঁকা। বেশীরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের হয় সকাল ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে। এতে অংশগ্রহন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: ওয়াহেদুর রহমান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার,পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন প্রমূখ।বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক হয়ে বান্দরোডস্থ শিল্পকলাএকাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালির শেষভাগে থাকা ট্রাকের মাধ্যমে দেশাত্মবোধক ও পদ্মা সেতু নিয়ে গান পরিবেশন করা হয়।

এর আগে সকাল জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গনে ৮টায় জেলা পুলিশের এবং সাড়ে ৮টায় মহানগর পুলিশের উদ্যেগে পৃথক দুটি শোভাযাত্রা বের হয়ে সার্কিট হাউজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন করা হয়।
বেলা ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে বণ্যার্ঢ্য শোভযাত্রার নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ ছাদেকুল আরেফিন। কাউনিয়া বিসিক শিল্পনগরীতে রপ্তানমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠন ফরচুন সুজ’ লিমিটেডের পক্ষ থেকে একটি বণ্যাঢ্য শোভাযাত্রা ওই এলাকা প্রদক্ষিণ করে।

এছাড়া জেলা প্রশাসনের উদ্যেগে আজ রোববার ও কাল সোমবার নগরীর বিভিন্ন স্থানে ট্রাক শোর মাধ্যমে বাউল গান পরিবেশন এবং সেইসাথে শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, লোক সংগীত ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *