৫-১২ বছরের শিশুরা পাবে ফাইজারের টিকা

Spread the love

নাগরিক ডেস্ক : জন্ম নিবন্ধনের মাধ্যমে পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা দেয়া হবে। এজন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।
আজ সোমবার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, যাদের জন্ম নিবন্ধন নেই, তাদের দ্রুত সময়ের মধ্যে করে নেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়া, কোরবানির পশুর হাটে স্বাস্থ্য বিধি অনুসরণ করে চলার আহ্বান জানান সেব্রিনা ফ্লোরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *