নাগরিক রিপার্ট : পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর-তাতেরকাঠী ইউনিয়নের উপ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মহসিনকে আওয়ামীলীগ থেকে বহিস্কার নিয়ে ধু¤্রজলের সৃষ্টি হয়েছে। এনিয়ে নতুন করে বিবাদে জড়িয়েছে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আ.স.ম ফিরোজ এবং সাধারন সম্পদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।
বাউফলের পৌর মেয়র জিয়াউল হক জুয়েল ও উপজেলা চেয়ারম্যান মোতালে হাওলাদারের সঙ্গে সাংসদ আ.স,ম ফিরোজের বিরোধের জেরে বাউফল উপজেলা আওয়ামীলীগ অনেক আগ থেকে দুইভাগে বিভক্ত। সমর্থকদের মধ্যে একাধিবার সংঘর্ষে এ পর্যন্ত ৬ জনেরও বেশী নেতাকর্মী নিহত হয়েছেন।
বহিস্কৃত চেয়ারম্যান প্রার্থী মো. মহসিন নাজিরপুর-তাতেরকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও এমপি বিরোধী বলয়ের সঙ্গে যুক্ত। উপজেলা সভাপতি আ.স.ম ফিরোজ এমপি গত বুধবার একক স্বাক্ষরে তাকে দল থেকে বহিস্কার করেন। সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বৃহস্পতিবার পাল্টা চিঠি দিয়ে ওই বহিস্কারদেশ চ্যালেঞ্জ করে বলেছেন, বহিস্কার বিধিসম্মতভাবে হয়নি।
আগামী ২৭ জুলাই অনুষ্ঠব্য নাজিরপুর-তাতেরকাঠী ইউনিয়নের উপ নির্বাচনে নৌকার প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহিম ফারুক। তিনি স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজের আস্থাভাজন। ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রমিছিলে সামরিক বাহিনীর ট্রাক উঠিয়ে দেয়ার ঘটনায় নিহত তখনকার ছাত্রলীগ নেতা শহীদ সেলিমের ছোট ভাই হলেন ইব্রাহিম ফারুক। অপরদিকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এমপি বিরোধী বলয়ের নেতা মো. মহসিন।
তার বহিস্কারের বিষয়ে সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার শুক্রবার লিখিতভাবে গণমাধ্যমকে জানান, ‘মো. মহসিন স্বতন্ত্র প্রার্থী হয়ে সংগঠন বিরোধী কাজ করেছেন। কিন্ত সাধারন সম্পাদককে অবহিত না করেই একক স্বাক্ষরে মহসিনকে বহিস্কার করাও সভাপতি আ.স.ম ফিরোজের গঠনতন্ত্র বিরোধী কাজ। এ বহিস্কারদেশ বৈধ নয়।
সাধারন সম্পাদকের এ বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আ.স.ম ফিরোজ এমপি বলেন, ‘ বিদ্রোহী প্রাথী মো. মহসিনের কাছ থেকে সাধারন সম্পাদক ভাল উপটৌকন পেয়েছেন। তাই বিদ্রোহী প্রার্থীর পক্ষে সাফাই গেয়েছেন, এটা করে সাধারন সম্পাদক আবদুল মোতালেব দল বিরোধী কাজ করছেন। আ.স.ম ফিরোজ এমপি দাবী করেন, সভাপতি হিসাবে তিনি একক সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখেন। সে অনুযায়ী মো. মহনিসকে বহিস্কার করেছেন।
বহিস্কৃত নেতা মো. মহসিন বলেন, আমার জনপ্রিয়াত আছে, তাই আমি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এটা আমি অন্যায় হলেও আমার বহিস্কারদেশ বৈধভাবে হয়নি।
উল্লেখ্য, গত ৭ ফেব্রয়ারী নাজিরপুর-তাতেরকাঠী ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এমপি আ.স.ম ফিরোজের অনুসারী আমির হোসেন বেপারী। তিনি শপথ গ্রহনের আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।##
