মেঘনায় প্রায় ৪ হাজার বস্তা চিনিসহ কার্গো ডুবেছে

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনায় ডুবোচরের সঙ্গে ধাক্কা খেয়ে প্রায় ৪ হাজার বস্তা চিনিবোঝাই একটি কার্গো ডুবে গেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হিজলার কাইছমার খেয়াঘাট সংলগ্ন মেঘনায় কার্গোটি ডুবে যায়। হিজলা নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বলগেটের মাষ্টার আবুল হাশেম জানান, ওই নৌযানে ফ্রেশ কোম্পানীর ৩ হাজার ৭২০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চিনি ছিল। ভোলায় ফ্রেশ কোম্পানীর ডিলার হোসেন ট্রেডার্স নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে চিনি নিয়ে যাচ্ছিলেন তারা।

মাষ্টার আবুল হাশেম জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে তারা নারায়নগঞ্জের সোনারগাঁও থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হন। রাতে চাঁদপুরে অবস্থান করে ভোরে পুনরায় যাত্রা শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে মেঘনার কাইছমার ঘাট এলাকা অতিক্রম করার সময় ডুবোচরের সঙ্গে কার্গোটি ডুবে যায়।

নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, ডুচোরের সঙ্গে ধাক্কা খেয়েু কার্গোটি প্রথমে অর্ধেক ডুবে যায়। পরে জোয়ারের পানি বৃদ্ধি পেলে সেটি পুরোপুরি তলিয়ে গেছে। ভাটায় জেগে ওঠলে কার্গোটি উদ্ধার করা হবে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *