ছাত্রসমাজের সম্মেলন নিয়ে তেতে উঠেছে বরিশাল জাপার পুরানো বিরোধ

Spread the love

নাগরিক রিপোর্ট : জাতীয় ছাত্রসমাজের সম্মেলনকে কেন্দ্র করে বরিশালে জাতীয় পার্টির (জাপা) পুরানো বিরোধ আবারও তেতে উঠেছে। বিরোধের জেরে আগামী ১০ সেপ্টেম্বর জেলা ও মহানগর ছাত্রসমাজের সম্মেলনের স্থগিত হয়ে গেছে। রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রসমাজ নেতৃবৃন্দ সম্মেলন স্থগিত করায় ক্ষুদ্ধ হয়ে উঠেছেন সম্মেলন আয়োজকরা। তারা রোবার রাতে তাৎক্ষনিক বিক্ষোভের পর যেকোন মূল্যে সম্মেলন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

সংগঠন সুত্রে জানা গেছে, ১৬ বছর পর জেলা ও মহানগর ছাত্রসমাজের সম্মেলনের আয়োজন করা হয়েছিল আগামী ১০ সেপ্টেম্বর নগরের জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে। এতে প্রধান অতিথি করা হয়েছে জাপার প্রেসিডিয়াম সদস্য বরিশাল- ৬ (বাকেরগঞ্জ) আসনের এমপি নাসরিন জাহান রতœা আমিনকে এবং প্রধান বক্তা জাপার যুগ্ন মহাসচিব ও মহানগরের সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। জেলায় জাপার আরেক এমপি (বরিশাল- ২) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুসহ জেলা জাপার নেতৃবৃন্দকে অতিথি করা হয়নি। তারা সম্মেলন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্তও ছিলেন না বলে জানা গেছে। সম্মেলন আয়োজকদের অভিযোগ, সম্মেলন স্থগিতের সঙ্গে জেলা জাপার আহ্বায়ক একেএম মর্তুজা আবেদীনের ষড়যন্ত্র রয়েছে।

জেলা ছাত্র সমাজের আহ্বায়ক বাহদুর হোসেন সমকালকে বলেন, জেলার জাপার সভাপতি সিটি কাউন্সিলর একেএম মর্তুজা আবেদীন সাংসদ গোলাম কিবরিয়া টিপুর অনুসারী। জাপা কুক্ষিগত করার জন্য তারা ২০১৪ সাল থেকে ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা কেন্দ্রকে ভুল বুঝিয়ে জেলা ও মহানগর ছাত্রসমাজের সম্মেলন স্থগিত করেছে। বাহাদুর বলেন, তারা যেকোন মূল্য নির্ধারিত ১০ সেপ্টেম্বর সম্মেলন সম্পন্ন করবেন।

এ প্রসঙ্গে ছাত্রসমাজের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আল মামুন বলেন, জেলার ছাত্র সমাজের সম্মেলনে জেলা জাপা এবং মহানগর ছাত্রসমাজের সম্মেলনে মহানগর জাপা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সম্মেলনও হবে পৃথকভাবে। বরিশালে একইদিন সম্মেলন আহ্বান করা হলেও জেলা জাপার নেতৃবৃন্দকে অতিথি করা হয়নি। বিষয়টি তাদের নজরে আসার পর সম্মেলন স্থগিত করেছেন। কেন্দ্রের নির্দেশ কেউ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সম্মেলন স্থগিতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত রয়েছেন এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জেলা জাপা সভাপতি একেএম মতুর্জা আবেদন বলেন, ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশাল জাপার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। এখানে কারো কোন ষড়যন্ত্র নেই।

অপরদিকে সম্মেলনের প্রধান বক্তা জাপার যুগ্ন মহাসচিব ও মহানগরের সদস্য সচিব ইকবাল হোসেন তাপস বলেন, অনিবার্য্য কারন দেখিয়ে সম্মেলন স্থগিত করেছে ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে সম্মেলনের আয়োজক স্থানীয় ছাত্রসমাজের নেতাকর্মীরা ক্ষুদ্ধ। বিষয়টি নিয়ে তারা জাপার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখছেন।

প্রসঙ্গত, বরিশালে প্রায় দুইদশক জাপায় প্রকাশ্যে বিরোধ চলছে। দুইপক্ষের মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ। একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন জাপর কেন্দ্রীয় উপদেষ্টা ও মহানগরের ্আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল ও অপারপক্ষের নেতৃত্বে জেলার আহ্বায়ক একেএম মর্তুজা আবেদীন। ##

১ Comment

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *