দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় সব পদ হারালেন এমপি পংকজ

Spread the love

নাগরিক রিপার্ট : বরিশাল- ৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পংকজ নাথ এমপিকে জেলা আওয়ামীলীগের উপদেষ্টাসহ সকল পদ থেকে রোববার অব্যাহতি দেয়া হয়েছে। দলীয় পদ হারানোয় তার সংসদ পদ থাকবে কিনা এনিয়েও নানা গুঞ্জন চলছে।

অব্যাহতি দেয়ার বিষয়ে পংকজ নাথের বক্তব্য জানতে তাকে গত রোববার চিঠি দিয়েছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। ওই চিঠি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়। এরপরই হিজলা-মেহেন্দিগঞ্জে পংকজ দেবনাথ বিরোধী আওয়ামীলীগ নেতাকর্মীরা উল্লসে নেমে পড়েন। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরনের খবর পাওয়া গেছে।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাাদক তালুকদার মো. ইউনুস জেলা কমিটির উপদেষ্টা পদ থেকে পংকজ দেবনাথ এমপিকে অব্যাহতি দেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, পংকজ দেবনাথ আওয়ামীলীগের অন্য কোন শাখা বা অঙ্গ সংগঠনের পদে নেই। সে হিসাবে তিনি এখন আওয়ামীলীগের কেউ নন।
জানা গেছে, সম্প্রতি জেলা আওয়ামীলীগ পংকজ দেবনাথকে দল থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরন করেছে। কেন্দ্রীয় কমিটি ওই সুপারিশ অনুমোদন দেয়।

আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ্য করা হয়েছে, পাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পংকজ নাথকে জেলা কমিটি উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে পংকজ দেবনাথকে এসব বিষয়ে লিখিত জবাব দিতে হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে এমপি পংকজ দেবনাথের মুঠোফোনে একাধিবার কল দেয়া হলে তিনি রিসিভ করেননি। এক পর্যায়ে তিনি কল ফরোয়ার্ড করে রাখেন। পংংকজ নাথ এমপি গণমাধ্যমকে বলেছেন, তিনি কেন্দ্রের একটি চিঠি পেয়েছেন। তবে এ বিষয়ে এখন কোন মন্তব্য করবেন না।

৫ Comments

  1. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  2. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  3. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  4. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *