স্বামীগৃহে অগ্নিদ্বগ্ধ মোর্শেদা মারা গেছেন : ননদসহ গ্রেপ্পার ২

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালে স্বামীগৃহে অগ্নিদ্বগ্ধ গৃহবধু মোর্শেদা বেগম (৩০) মারা গেছেন। ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনষ্টিটিউশনের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মোর্শেদা বেগম মারা যান। গত ২৩ সেপ্টেম্বর শ্বশুর বাড়িতে তার শরীরে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা দুইজনকে গ্রেফতার করেছে।

মোর্শেদা বেগম বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারী সংগঠন মহিলা ফোরামের বরিশাল শাখার একজন সংগঠক ছিলেন। বরিশালে বাসদের রাজনৈতিক কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহন করায় তিনি সংগঠনে পরিচিত মুখ ছিলেন। গত ২৩ সেপ্টেম্বর সকালে নগরের ভাটিখানায় স্বামী সোহেল রানার বাসায় শরীরের কেরোসিন ঢেলে মোর্শেদার শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। মোর্শেদা দুই সন্তানের জননী।

বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার উপ পরিদর্শক (এস.আই) শহিদুল ইসলাম জানান, মোর্শেদাকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় তার ননদ লুনা আক্তার (৩২)ও তার ছেলে সুনানকে (১৮) গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। স্বামী সোহেল রানাসহ অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এস.আই শহিদুল আরও জানান, মোর্শেদার স্বামী সোহেল রানা ৫ বছর আগে বরিশাল ত্যাগ করে ঢাকায় সবজি বিক্রি করতেন বলে স্থানীয় সুত্রে জানতে পেরেছেন। মোর্শেদা শ্বশুর পরিবারের অন্যদের সঙ্গে ভাটিখানা সড়কে নিজ বাড়িতে থাকতেন।

বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী জানান, মোর্শেদা ছিলেন সোহেল রানার ২য় স্ত্রী। মোর্শেদারও দ্বিতীয় বিয়ে। ২০১৩ সালে সোহেল রানার সঙ্গে তার বিয়ে হয়। গত একবছরের বেশী সময় সোহেল রানা আবারও বিয়ে করতে চাইলে পারিবারিক অশান্তি শুরু হয়। এসব ঘটনায় মোর্শেদা নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনে মামলা দায়ের (মামলা নং ২২৯/২২) করেছেন। মামলা করায় তার প্রতি নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।
ডা. মনিষা জানান, গত ২৩ সেপ্টেম্বর সকালে নির্যাতনের এক পর্যায়ে ননদ লূনা আক্তারসহ অন্যরা মোর্শেদার শরীরে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে। ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর উদ্দেশ্যে দগ্ধ মোর্শেদাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে তারা পালিয়ে যায়। মোর্শেদা মৃত্যুকালীন জবানবন্দীতে তার ঘাতকদের নাম বলে গেছেন।

মোর্শেদার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বাসদ আজ রোববার বরিশাল নগরে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে।##

৩ Comments

  1. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  2. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *