বরিশালে কর্মীসভায় গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক লাঞ্ছিত হলেন

Spread the love

নাগরিক রিপোর্ট : ইউনিয়ন কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে বিক্ষুব্দ নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এসময় জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টুকে লাঞ্ছিত করা হয়। শুক্রবার বিকালে বরিশাল নগরী সংলগ্ন জাগুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ইউনিয়নের সদ্য বিলুপ্ত নেতাকর্মীরা জানান, স্থগিতাদেশ অমান্য করে কমিটি গঠনে পদপ্রত্যাশীদের কাছে ফরম বিতরন অনুষ্ঠান করায় তারা বিক্ষোভ করেছেন। ওই অনুষ্ঠানে যাওয়ার সময় জেলা আহ্বায়ক নান্টুকে লাঞ্ছিত করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে পুলিশ প্রহরায় স্থানীয় ফজলুর রহমান সরদারের বাড়ির উঠানে ফরম বিতরন সভা করেছে জেলা বিএনপি।

জাগুয়া ইউনিয়নের সদ্য সাবেক কমিটির সভাপতি মন্টু খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের নির্দেশে গত ১৫ অক্টোবর রাতে বরিশাল মহানগর এবং দক্ষিন ও উত্তর জেলা শাখার অধীন সকল ইউনিট কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে জাগুয়া ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের পায়তারা চলছে। স্থানীয় ভাঙ্গারপুল বাজার সংলগ্ন ইউনিয়নের সাবেক সভাপতি ফজলুর রহমান সরদারের বাড়ির উঠানে শুক্রবার বিকালে ফরম বিতরন অনুষ্ঠান করা হয়। এর প্রতিবাদে তারাও একই সময়ে পাল্টা সমাবেশ করেন স্থানীয় ভাঙ্গারপুল বাজারে বিএনপি কার্যালয চত্বরে।
মন্টু জানান, বিকাল ৪টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান নান্টু ও সদস্য সচিব আকতার হোসেন মেবুল ৪টি মাইক্রোবাস ও শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে সরদার বাড়ির দিকে রওনা হন। ভাঙ্গারপুল বাজার অতিক্রম করার সময় আহ্বায়কের গাড়ি ঘেরাও করেন প্রতিবাদকারী নেতাকর্মীরা। তাদের সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে আহ্বায়ক নান্টুকে কিল-ঘুষি দেন বিক্ষুব্দ নেতাকর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রন করে পাহাড়া দিয়ে গাড়ির বহর সরদার বাড়িতে নিয়ে যায়।

তবে হামলার শিকার অস্বীকার মুজিবুর রহমান নান্টু সাংবাদিকদের বলেন, আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় মহাসমাবেশ সফল করতে তারা শুক্রবার বিকালে জাগুয়া ইউনিয়নের কর্মীসভা করতে গিয়েছিলেন। তাদের বহরে দুইশতাধিক মোটরসাইকেল বহর ছিল। সেখানে হামলা করার শক্তি আছে কার? যারা এসব অপ্রপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

জেলার সদস্য সদস্য সচিব আক্তার হোসেন মেবুল বলেন, ভাঙ্গারপুল বাজার অতিক্রম করার সময় কিছু পদবঞ্চিত লোকজন তাদের গাড়ির বহরের সামনে দাড়িয়েছিল। তারা জেলা আহ্বায়কের ওপর হামলার চেষ্টা চালালে প্রতিহত করা হয়। পরে তারা সফলভাবে কর্মীসভা করেছেন।

ইউনিট শাখার কার্যক্রম স্থগিতের নির্দেশ থাকার পরও ফরম বিতরন কার্যক্রম করা যায় কিনা জানতে চাইলে মেবুল বলেন, তাদের মুল কর্মসূচী ছিল বিভাগীয় মহাসমাবেশ সফল করার জন্য ইউনিয়নের কর্মীসভা। কেন্দ্র শুধুমাত্র নতুন কমিটি ঘোষনা না দিতে স্থগিতাদেশ দিয়েছে। তারা একটি ফরম নিয়ে গিয়েছিলেন যাতে পরবর্তীতে কমিটি গঠন কার্যক্রম শুরু হলে সকলে ফটোকপি করে ভাগবন্টন করে নিতে পারেন।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর পরই আহ্বায়ক কমিটি তাদের অধীন ১০টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত করেছে। ওই ইউনিয়নগুলোতে আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। ##

১ Comment

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *