নাগরিক রিপোর্ট : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত বুধবার সম্পন্ন সম্পন্ন হয়েছে। নৌকা প্রতীকের স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ নির্বাচনী এলাকায় দুইদিনের সফর শেষে সম্মেলনের আগের দিন মঙ্গলবার রাজধানীতে ফিরে যান। একই ঘটনা ঘটেছে গত ৪ নভেম্বর সম্পন্ন হওয়া হিজলা আওয়ামী লীগের সম্মেলনে। আজ শুক্রবার কাজীরহাট থানা আওয়ামী লীগের সম্মেলনেও পঙ্কজ নাথ এমপি থাকবেন অনুপস্থিত। নির্বাচনী এলাকার ৩টি গুরুত্বপূর্ন সাংগঠনিক কমিটির সম্মেলনে স্থানীয় সংসদের অনুপস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, দলীয় পদ হারানো এই সাংসদকে আমন্ত্রন জানানোর সৌজন্যবোধও দেখাচ্ছেন না সম্মেলন আয়োজকরা। এমনকি তাকে সম্মেলনে যেতে মৌখিকভাবে নিষেধ করেছেন দলের স্থানীয় এক শীর্ষ নেতা। যে কারনে টানা দুইবারের সাংসদ পঙ্কজ নাথ নিজের নির্বাচনী আসনের সম্মেলনে অংশগ্রহন করছেন না।
সুত্রগুলো জানায়, স্থানীয় আওয়ামী লীগে পঙ্কজ নাথ বিরোধী নেতাদের তত্ত্বাবধানে হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজীরহাট থানা আওয়ামীলীগের সম্পন্ন হচ্ছে। তারা জেলা আওয়ামীলীগ সমর্থক হিসাবে পরিচিত। এ পর্যন্ত ঘোষিত হিজলা ও মেহেন্দিগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদও পেয়েছেন তারা। পঙ্কজ নাথের অনুসারীরা সম্মেলনে অংশগ্রহন করলেও তাদের কোনঠাসা করে রাখা হয়েছে।
সবগুলো সম্মেলনে প্রধান অতিথি থাকছেন জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। বিশেষ অতিথি হচ্ছেন আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ ও জেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভ্যন্তরীন বিরোধের জেরে পঙ্কজ নাথ দলীয় পদ হারিয়েছেন। কিন্ত মেহেন্দিগঞ্জ আওয়ামীলীগে তার পরিবার ত্যাগী। দলের একজন সমর্থক হিসাবেও তাকে আমন্ত্রন জানানো উচিত ছিল।
পঙ্কজ নাথকে সম্মেলনে আমন্ত্রন জানানো হয়নি স্বীকার করে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবাগত সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খান বলেন, দল বিরোধী কাজের জন্য তাকে সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এজন্য তাকে সম্মেলনে আমন্ত্রন জানানো হয়নি। তিনি নৌকা প্রতীকের এমপি হিসাবে আমন্ত্রন পেতে পারেন কি-না জানতে চাইলে কামাল খান বলেন, এমপিকে দলীয় কার্যক্রমে অংশগ্রহনেও বিরত থাকার নির্দেশ রয়েছে।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালূকদার মো. ইউনুসের কাছে একই বিষয়ে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘দলীয় লোককে কেন আমন্ত্রন করতে হবে? তার (এমপি) দায়িত্ব ছিল উপস্থিত থেকে সবকিছু দেখভাল করার। তিনি কেন আসেননি?’
এ বিষয়ে পঙ্কজ নাথ এমপি বলেন, দলের একজন সমর্থক হিসাবেও আমার সম্মেলনে যাওয়ার আগ্রহ ছিল। কিন্ত আমাকে যেতে নিষেধ করা হয়েছে। কে নিষেধ করেছে এ বিষয়ে কোন মন্তব্য করেননি তিনি।
সম্মেলনে অংশগ্রহন করেছেন পঙ্কজ নাথ এমপি’র অনুসারী শীর্ষ নেতা মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খোরশেদ আলম ভুলু। এমপি অনুপস্থিত থাকার কারন প্রসঙ্গে বলেন, বরিশালে দলীয় নেতাকর্মীদের অভিবাবক হলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। তিনি দলের জন্য যেটা ভাল করেন তাই করেন।
স্থানীয় আওয়ামীলীগের একাধিক সুত্র নিশ্চিত করেছে, পঙ্কজ নাথ এমপি’র সবগুলো সম্মেলনে উপস্থিত থাকা নিশ্চিত হয়েছিল। কিন্ত তার বিরোধীকারীরা পাল্টা কঠোর অবস্থান নেয়ায় সহিংসতা এড়াতে এমপিকে বিরত রাখা হয়।
উল্লেখ্য, উল্লেখ্য, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১১ সেপ্টেম্বর পঙ্কজ দেবনাথকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি বরিশার-৪ আসন সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৬ সাল থেকে স্থানীয় আওয়ামীলীগের একাংশের সঙ্গে বিরোধে জড়ান তিনি। ওই বিরোধের জেরে কমপক্ষে ১০ জন আওয়ামীলীগ নেতাকর্মী খুন হন।##

Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.