নাগরিক ডেস্ক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী বরিশালে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে শুক্রবার দুপুরে মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে এই সভা হয়। এর আগে নেতাকর্মীরা এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের করা হয়।
পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা, নগর জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমএ জলিলের সঞ্চালনায় আরও বক্তৃতা দেন রফিকুল ইসলাম গফুর, আকতার রহমান সপ্রু প্রমুখ। বক্তারা বলেন, পল্লীবন্ধু এরশাদ দেশ ও মানুষের অধিকারের আদায়ের ক্ষেত্রে কখনও আপস করেননি। তিনি সব বিরোধীদলের বিরোধিতা উপেক্ষা করে দেশে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তার নানাবিধ উন্নয়ন কার্যক্রমের সুফল এখন দেশবাসী ভোগ করছে।##

Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.