অল্পের জন্য রক্ষা পেলেন নিউইয়র্ক প্রবাসী কামরুল

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ অল্পের জন্য মহাবিপদ থেকে রক্ষা পেলেন নিউইয়র্ক প্রবাসী বরিশালের কামরুল ইসলাম”। ঈদুল আযাহার আগের দিন ১০ আগষ্ট কর্মস্থল থেকে ফেরার পথে নিজ বাড়ীর সন্নিকটে আনুমানিক দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ব্রন্সের ওলমোষ্টেড এবং ব্লাকরক এভিনিউতে তিনি গাড়ী দুর্ঘটনার স্বীকার হন।
কামরুল ইসলাম ওলমোষ্টেড এভিনিউ দিয়ে নর্থবাউন্ডে গাড়ী চালিয়ে বাসায় ফিরছিলেন। একই সময় ব্লাকরক এভিনিউ থেকে আসা ওয়েষ্টবাউন্ড গাড়ীটি স্টপ সাইন অমান্য করে কামরুল ইসলামের গাড়ীতে প্রচন্ড ভাবে আঘাত করলে তিনি আহত হন এবং তার গাড়ী ক্ষতিগ্রস্থ হয়ে এয়ার ব্যাগ বের হয়ে যায়।
তড়িতগতিতে পুলিশ এবং এম্বুলেন্স এসে কামরুল ইসলামকে ব্রন্সের মন্টিফিওর হসপিটালে নিয়ে এবং ঝুকিমুক্ত থাকার কারনে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হসপিটাল থেকে ছেড়ে দেয়া হলেও দীর্ঘদিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চলতে হবে। অল্পের জন্য মহাবিপদ থেকে রক্ষা পেলেন নিউইয়র্ক প্রবাসী বরিশালের কামরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *