প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ববি উপাচার্যের অভিনন্দন

Spread the love

নাগরিক রিপোর্ট:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্বিবদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বুধবার এক বার্তায় বরিশাল বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিজয় আগামীর সমৃদ্ধ বাংলাদেশের চলার পথকে সুগম করবে। যত দিন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও নেতৃত্বে বিশ্বাস রাখবে, এগিয়ে যাবে নিজ মহিমায়।

স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশের যে স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রীর দুরদর্শী ও সাহসী নেতৃত্বের জন্য তা আজ দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলেছেন।

উপাচার্য আরও বলেন  প্রধানমন্ত্রী গণমানুষের নেতা। তিনি অবিরাম কাজ করে চলেছেন গণমানুষের কল্যানে। তাঁর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়। উপাচার্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

২ Comments

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  2. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *