গ্রেফতারের পর যা বললেন তৌহিদ আফ্রিদি

Spread the love

নাগরিক রিপোর্ট
আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলাবাহিনী। রোববার বরিশাল নগরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। নগরের বাংলাবাজার পপুলার হাসপাতালের পাশ থেকে একটি বাসার ভিতরে পালিয়ে ছিলেন তিনি। কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর পুত্র। গ্রেপ্তারের সময় তিনি তার স্ত্রীর অসুস্থতা সহ নানা কথা বলেন পুলিশকে।

জানা গেছে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

এব্যপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে সিআইডির একটি টিম এসে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে চলে গেছে। বিএমপি তাদের সাপর্ট দিয়েছে।

গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন, ‘আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ৬ মাসের প্রেগনেন্ট।’
গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞেস করা হয় এটা কী ভাড়া বাসা? তৌহিদ আফ্রিদি জানান, ‘এটা তার দাদার বাড়ি, তার বাবা গ্রেফতার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছেন।’