নাগরিক রিপোর্ট
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবমুখর পরিবেশ ছিল বরিশালে। সোমবার দিনের শুরুতে প্রথম র্যালি বের করে নগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ। নগরের সদর হাসপাতাল রোডে এই র্যালির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার।
এসময় তিনি বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের জনগণ আগামী নির্বাচনে ভোট দেবে। তারেক রহমান দেশে আসবেন, দেশ পরিচালনায় নেতৃত্বে দেবেন। এই দেশে কোন পিআর পদ্ধতির নির্বাচন হবে না, আসন ভিত্তিক পদ্ধতিতে নির্বাচন হবে। যারা পিআর পদ্ধতির নির্বাচন চায় তারা কোন দিনও সংখ্যাগরিষ্ট ভোট পায়নি বলে মন্তব্য করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক নেতা আনোয়ারুল হক তারিন, সৈয়দ আকবর, রফিকুল ইসলাম শাহিন, বাবুল চৌধুরী, আব্বাস উদ্দিন বাবলা প্রমুখ। র্যালির আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার সবাইকে শুভেচ্ছা জানান।
